মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নওগাঁয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ

নওগাঁয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
সভায় নওগাঁ জেলার সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম জোরদার, সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম নিয়মিত তদারকি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং অপরাধ দমন কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে নওগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বক্তব্য দেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপের বিষয়ে তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় নওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। ।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park