মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ন‌ওগাঁর নিয়ামতপুরে সুশীল সমাজ” সংগঠনের ব্যানারে অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ ও ওয়াটারএইডের সহযোগিতায় এবং ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় “উপজেলা সুশীল সমাজ” সংগঠনের ব্যানারে অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ০৮ নভেম্বর ) সকাল দশটার দিকে নিয়ামতপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সুশীল সমাজ সংগঠনের সভাপতি মো: নুর হোসেন এর সভাপতিত্বে সংগঠনটির ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপজেলার আট ইউনিয়ন এলাকার গত ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করে স্থানীয় সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিতকরণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকল অংশীদারদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ এবং এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের উপর বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা তাদের উপস্থাপনার মাধ্যমে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিতকরণ, জবাবদিহিতা প্রতিষ্ঠা, সুশীল সমাজের কার্যকর ভূমিকা এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে সুশীল সমাজ সংগঠনের সক্রিয় সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়
এসময় ইএসডিওর সিনিয়র অফিসার জেন্ডার এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সিএসডিএল কলি ইয়াসমিন, ইউনিয়ন আউটরিচ এ্যান্ড মোবিলাইজেশন অফিসার রেকসোনা খাতুন, উপজেলা সুশীল সমাজের বিভিন্ন ইউনিয়নের সহ-সভাপতি, উপদেষ্টা, সাধারন সম্পাদকসহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park