
গোলাম মর্তুজা পাঁচবিবি
সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা ও ধর্মীয় উৎসব অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলবেঁধে গোবিন্দপুর কালী মন্দির পরিদর্শন করেছেন।
রবিবার রাতে গোবিন্দপুর কালী মন্দির পরিদর্শন করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আগামীতে কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আব্দুল হান্নান চৌধুরী নেতৃত্বে এ সময় ইউনিয়ন বিএনপি,বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী মন্দিরের পূজারী ও আগত ভক্তদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আপনাদের এই উৎসব কোনো ভয়-সংশয় ছাড়াই নির্বিঘ্নে পালন করেন। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা বিএনপির নেতৃবৃন্দ আপনাদের পাশে আছি। আমরা থাকতে আপনাদের এই উৎসবে কেউ কোনো বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। তিনি আরও বলেন, “সবার আগে বাংলাদেশ। আমাদের দলের প্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
এ সময় মন্দিরের সভাপতি অকিল শিলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং অর্থ তুলেদেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সহ নেত্রীবৃন্দ
মন্দির পরিদর্শনে সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সঙ্গে ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার ৬নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব আহাম্মদ আলীও সাধারণ সম্পাদক নুরনবী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মোর্শেদ মোল্লা ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মওলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নেওয়াজ শরিফ আরো উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের সভাপতি সাইদুল ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইসলাম যুবদল নেতা আজাদুল শফিকুল ইসলাম রাকিবুল ইসলাম সাইফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন