মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার দাউদকান্দিতে মাদক বিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৮

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

সুজন চন্দ্র দাস
দাউদকান্দি (কুমিল্লা)

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ সদস্যসহ বিভিন্ন মামলার ১৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দাউদকান্দি মডেল থানা-পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ সদস্য, চুরি মামলার একজন আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় একজন রয়েছেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই রবিউল ইসলাম, ইসমাইল, মনির হোসেন, রেজোয়ানুল, বিভাস কুমার, দিবাকর বড়ুয়া এবং এএসআই রিপন মিয়া, সুলতান মাহবুব ও সঞ্জয় কুমারসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য শফিকুল (৫৪), আবুল হোসেন (৬০), নাজমুল (৩৫), রহম আলী (৬৫), রকিব উদ্দিন (৭৫), শামীম (৪০), সাদ্দাম (২৫), গিয়াস উদ্দিন (৫০), মাঈন উদ্দিন (৪৭), ফারুক প্রধান (৪০), শুভ প্রধান (২৪) ও দুলাল প্রধান (৩৬)। এ ছাড়া চুরি মামলায় রাসেল (৩০) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় নাজির মিয়া (৪৬) গ্রেপ্তার হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে। তাঁদের ভিন্ন ভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরাধ দমনে দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park