মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার দাউদকান্দিতে মাদক বিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৮ কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

​
মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড মাদকবিরোধী কমিটির প্রধান উপদেষ্টা ও শাহ মখদুম থানা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহিদ হাসানকে (৪৮) কুপিয়ে গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মোঃ সাইফুল আলম ড্যানিকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
​সোমবার (০৯ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানী ঢাকার ডিএমপির ভাটারা থানাধীন বসুন্ধরা এলপিজি ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে সহায়তা করার কারণে জাহিদ হাসানের ওপর শত্রুতাবশত ক্ষুব্ধ ছিল অভিযুক্তরা। গত ৭ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টার দিকে বোয়ালিয়া থানাধীন মথুর ডাঙ্গা (সুজানগর) মিতালী ক্লাবের সামনে সাইফুল আলম ড্যানি, সজল, মুন্না, সাজু, সেলিম, সোহাগ ও ওয়াদুদসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহিদ হাসানের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে তিনি গুরুতর জখম হন এবং পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
​এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে রাজশাহী মেট্রোপলিটনের বোয়ালিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা (মামলা নং-১০, তারিখ: ০৮/১১/২০২৬) দায়ের করেন।
​মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহী-এর একটি চৌকস দল এবং এসআরবি-১ (উত্তরা, ঢাকা)-এর যৌথ অভিযানে ড্যানিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি এ হামলার ঘটনার কথা স্বীকার করেছে।
​গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিএমপির বিমানবন্দর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park