বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। সভা সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মোঃ শাহীন।
সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের কর্মক্ষেত্রের সমস্যা, অভাব-অভিযোগ ও বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নৈতিকতা, প্রশাসনিক শৃঙ্খলা, দক্ষতা বৃদ্ধি এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় অক্টোবর মাসে মামলা যথাযথভাবে তদারকি ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াকে বিশেষ স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট দেওয়া হয়।
এ ছাড়া অক্টোবর মাসের কর্মমূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন তিনজন। এর মধ্যে ‘ক’ ক্যাটাগরিতে দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম, ‘খ’ ক্যাটাগরিতে চান্দিনা থানার ওসি মোঃ নুরুজ্জামান এবং ‘গ’ ক্যাটাগরিতে মনোহরগঞ্জ থানার ওসি মাকছুদ আহাম্মদ পুরস্কৃত হন।
এ ছাড়া প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, বিভিন্ন সার্কেলের কর্মকর্তা এবং জেলার সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park