
বাবলু শেখ রাজবাড়ী
রাজবাড়ী জেলা বাস মিনিবাস কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২২৮৪ ত্রিবার্ষিক নির্বাচন ২০২৬-২৯ মেয়াদে অনুষ্ঠিত হয়েছে ।
১৪ ই নভেম্বর শেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরক্তিহীন ভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।
দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শ্রমিকরা স্বতঃ ভাবে উৎসব মুখোর পরিবেশে এই ভোট গ্রহণে অংশগ্রহণ করেন এবং আনন্দ উৎসাহ উদ্যোপনার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ সম্পন্ন হয় । নির্বাচন পরিচালনা সাব কমিটির আহ্বায়ক শাহ আলম মিয়া বলেন,
২০৫৩ ভোটের মধ্যে মোট প্রতিদ্বন্দিতা করেন ৫০ জন প্রার্থী , এবং ৬টি বুথের মাধ্যমে সর্বমোট ১৭৮০ ভোট প্রদান করা হয়,শ্রমিকদের এই ভোট প্রদানের মাধ্যমে ১৮ জন প্রতিনিধি নির্বাচিত হবে,এবং প্রটেক্টর এর মাধ্যমে শ্রমিকদের ভোট গণনা দেখার সুযোগ করে দেয়ার মধ্য দিয়ে রাত তিনটার পরে নির্বাচিত প্রতিনিধিদের ফলাফল ঘোষণা করা হয় ।
নির্বাচন ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা সাব কমিটির উপদেষ্টা নঈম আনছারী ও প্রেজাইজিং অফিসার এম,এ,বি,এচ মোঃ রেজাউল করিম শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রাজবাড়ী ।
এতে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়, সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, মোঃ রমজান আলী খান বাস প্রতীক ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়-
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আরাফাত খন্দকার টেবিল ঘড়ি পেয়েছে ৭৫৮ ভোট ।
সাধারণ সম্পাদক পদে মোঃ মজনু মোল্লা উট পাখি ৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়-
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রাজ্জাক রেজা হরিণ প্রতীক ৩৬৪ ভোট পেয়েছে ।
সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান উদ্দিন ফুলের টপ প্রতীক ১১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয় ।
কার্যকারী সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন তুকাই তাল গাছ প্রতীক ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয় ।
সহ-সভাপতি হিসেবে দুই জন নির্বাচিত হয়েছে, আব্দুল সাত্তার টেলিভিশন প্রতীক ৪৩১ ভোট ও নাসির উদ্দিন আহমেদ দেয়াল ঘড়ি ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয় ।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে দুই জন নির্বাচিত হয়েছে, নাজিমুদ্দিন প্রাইভেট কার প্রতীক ৪৫৯ ভোট ও মোঃ আশরাফ আলী দোয়েল পাখী প্রতীক ৫০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়।
প্রচার সম্পাদক পদে মোঃ কাঞ্চন শেখ বক প্রতীকে ৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়।
দপ্তর সম্পাদক পদে মোঃ ইদ্রিস আলী হর্ণ প্রতীক পদে ৮৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।
কোষাধক্ষ্য পদে মোঃ আকবর শেখ পেয়ারা প্রতীক ৬১৯ ভোট পেয়ে নির্বাচিত হয় ।
কার্যকরী সদস্য নির্বাচিত হলেন যারা, মোঃ আজিজ মোল্লা ৬৮২ ভোট – মোঃ সিদ্দিক ৪৪০ ভোট – মোঃ মাহজাহান ৫৩৬ ভোট -মোঃ শামছুর মোল্লা ৪৭১ ভোট- হাসান খান ৪৪৬ ভোট- হাশেম ফকির ৬১৩ ভোট ও মোঃ মমিম শেখ ৪১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয় । সর্বমোট ১৮ জন শ্রমিক নেতা নির্বাচিত হয়েছে ।
প্রদান কৃত ভোটের মধ্যে ৯১০ ভোট বাতিল বলে গণ্য করা হয়েছে , কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শ্রমিক নেতা ও শ্রমিকদের ধন্যবাদ জানান নির্বাচন পরিচালনা সাব কমিটির।