সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবায় ইউপির সামনে অবৈধ ‘এম কে এন’ ইটভাটা, এলাকাবাসীর ক্ষোভ টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয় কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার গোপালগঞ্জে যোগদান করলেন নতুন ডিসি ও এসপি গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

পবায় ইউপির সামনে অবৈধ ‘এম কে এন’ ইটভাটা, এলাকাবাসীর ক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহীর পবা উপজেলার পারিনা ইউনিয়ন পরিষদের ঠিক সামনে নিয়মনীতি ও পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গড়ে উঠেছে অবৈধ ‘এম কে এন’ ইটভাটা। স্থানীয় প্রশাসনের অনুমতি কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জনবহুল এলাকায় এই ভাটা গড়ে ওঠায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয় এলাকাবাসী। সেই সাথে ধ্বংস হচ্ছে আশপাশের উর্বর কৃষিজমি ও পরিবেশ।
​এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সামনে এমন অবৈধ ইটভাটা স্থাপন করা হলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে এলাকার আমবাগান ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামীণ রাস্তাঘাট নষ্ট হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ধুলাবালির কারণে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।
​পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবিলম্বে এই অবৈধ ‘এম কে এন’ ইটভাটার কার্যক্রম বন্ধ করতে এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park