রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি)র হাতে ২০ পিস ইয়াবা সহ আটক ১ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের চেকপোষ্টে আন্তজেলা কুখ্যাত ০৩ জন ডাকাত দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ সহ গ্রেফতার নওগাঁয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সুযোগ নেই: সেলিম ভূঁইয়া ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে চায় VARDS: মহাসচিব শহিদুল ইসলাম

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে চায় VARDS: মহাসচিব শহিদুল ইসলাম

  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

সমাজের প্রান্তিক, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংস্থা Victory for Aid Rights & Development Society (VARDS)-এর মহাসচিব শহিদুল ইসলাম।

তিনি বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই VARDS-এর অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে দরিদ্র পরিবার, সুবিধাবঞ্চিত শিশু, অসহায় নারী ও অধিকারবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সংস্থাটি মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।

শহিদুল ইসলাম বলেন, “আমি চাই সমাজের প্রান্তিক, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে। মানবসেবা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক অঙ্গীকার।

VARDS-এর মানবিক কার্যক্রমের একটি চলমান উদ্যোগ হলো ফিউচার মডেল স্কুল। সংস্থাটির পরিচালনায় প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। প্রাক-প্রাথমিক থেকে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আত্মমর্যাদাবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বিনামূল্যে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বই-খাতা, শিক্ষা উপকরণ, পোশাক, পুষ্টিকর খাবার, নিয়মিত স্বাস্থ্যসেবা ও মাসিক চিকিৎসা ক্যাম্পের মতো সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমেও শিশুদের মেধা ও মনন বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি।

শহিদুল ইসলাম আরও বলেন, “আমরা বিশ্বাস করি, অর্থের অভাবে কোনো শিশুর শিক্ষাজীবন থেমে থাকা উচিত নয়। প্রতিটি শিশুরই সুন্দর ভবিষ্যৎ গড়ার অধিকার রয়েছে। ফিউচার মডেল স্কুলের মাধ্যমে সেই সুযোগ তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে।”

তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের VARDS-এর মানবিক ও শিক্ষামূলক কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক সহযোগিতার মাধ্যমে একটি বৈষম্যহীন, শিক্ষিত, অধিকারসচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

VARDS-এর প্রত্যয়: মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানবিক সহায়তা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়া।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park