
স্টাফ রিপোর্টার:উমর ফারুক
নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার নাজিরপুর এলাকার মোঃ আজিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে তাদের কাছ থেকে টাকা আদায় করে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুর রহমান একাধিক মামলা দায়েরের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে।
সম্প্রতি বড়াইগ্রাম আমলি আদালতে দায়ের করা একটি মামলার বিষয়ে জানা যায়, মোঃ শফিউল্লাহ গাজী,কে ১০৭/১১৪/১১৭(৩) ধারায় মিথ্যা মামলা দায়ের করেন, এবং ইশান আলী, ইয়ার আলী মোছাঃ মুনমুন খন্দকারের বিরুদ্ধে ও বিভিন্ন ধারায় মিথ্যা মামলা দায়ের করেন। মামলাগুলোতে তিনি আকাশ আলী সহ আরো অনেককে সাক্ষী হিসেবে ব্যবহার করে নিজেকে বাদী হিসেবে উপস্থাপন করেন আজিজুর রহমান।
একটি মামলায়, শফিউল্লাহ গাজীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি আজিজুর রহমানের কাছ থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। অপরদিকে, আরেকটি মামলায় মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৫ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। মোঃ বিরাজ উদ্দিন নামে ১২ লক্ষ টাকার ধারের টাকা নিয়েছে বলে ও তার নামে একটি মামলা দায়ের করেন,এই ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার আরও অনেক সাধারণ মানুষ রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মোঃ আজিজুর রহমান দীর্ঘদিন ধরে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছেন এবং মামলা করে হুমকি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করেন। তার আয়ের প্রধান উৎসই হলো এই প্রতারণামূলক মামলাগুলো। এলাকাবাসী তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে স্থানীয় প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
এই খবরটি স্থানীয় সূত্র এবং অভিযোগের ভিত্তিতে তৈরি করা হয়েছে।