
মোঃ নাজমুল হুদা তালুকদার
স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর কলা পাড়ায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে পথসভা করেন বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
শুক্রবার (২৫-ই অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় কলা পাড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে যুব দল স্বেচ্ছাসেবী দল ও ছাত্রদলের সমন্বয় সারা দেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে দেশ নায়ক জনাব তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সচেতনা মুলক আলোচনা ও ম্যাসেজ পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সন্মানীত সভাপতি জনাব রাকিব আহসান রাকিব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন সংসদীয় আসন ১১৪ পটুয়াখালী ৪ আসনের আগামী নির্বাচনে বিএনপির পরিছন্ন ও সমাজ সেবক এবং সাবেক ছাত্রনেতা জনাব এ বি এম মোশাররফ হোসেন ভাই এর প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার দিক নির্দেশনা অনুযায়ী পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলার পথসভায় উপস্থিত হয়ে ছাত্র দল এর শিক্ষনীয় বিষয় দেশ নায়ক জনাব তারেক রহমানের বার্তা সকলের মাঝে পৌঁছে দেন।
এবং কলাপাড়া রাঙা বালি ও মহিপুর থানার অভিভাবক প্রিয় নেতা জনাব এ বি এম মোশাররফ হোসেন ভাই এর হাত কে শক্তিশালী ও আগামী সংসদ নির্বাচনে বিএনপির পরিছন্ন মানসিকতার সৎ ও দক্ষ এবং সত্যিকারের দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্বকে জয়ী করার লক্ষ্যে নিয়ে কাজ করতে হবে। উক্ত পথসভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সন্মানীত সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনাব হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন এবং
পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ গাজী ফারুক এবং সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সি। স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মোঃ রুহুল আমিন।
ও পৌর বিএনপির ছাত্র দলের আহ্বায়ক জনাব তৌহিদুল ইসলাম শাকিব সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব কাজল তালুকদার
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল শ্রমিক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল এর নেতাকর্মী সহ ২০০০ শুধু কর্মী উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতিত্বে করেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি ।
পরিশেষে এবিএম মোশাররফ হোসেন ভাই এর হাত কে শক্তিশালী ও আগামী সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শান্তি পূর্ণ ভাবে পথসভা পরিসমাপ্তি ঘটে।