সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিএনপি গণমানুষের দল : যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না

  • আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২২ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে আজ শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ভাটই বাজার, গাড়াগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্নস্থানে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

এসময় আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপি গণমানুষের দল। স্বাধীনতার মহান ঘোষক, মুক্তিযুদ্ধের অসীম সাহসী মহাবীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এই দলের প্রতিষ্ঠাতা। সমষ্টিগত সুখময় ও কল্যাণকর বাংলাদেশ বিনির্মান করাই বিএনপির মূল লক্ষ্য। এই লক্ষেই কাজ করে যাচ্ছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান।
 
নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, দুর্বৃত্ত, চাঁদাবাজ কিংবা ফ্যাসিস্টের কোনো দোসরের জায়গা বিএনপিতে হবে না। দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজে জড়িয়ে পড়লে কাউকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নয়ন বলেন— বিএনপি চেয়ারপারসন গনতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার দায়ের করা সকল মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

ফ্যাসিস্ট হাসিনার কুশাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। এইসব গুম- খুনের সঙ্গে যারা জড়িত তাদের অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ ঝিনাইদহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park