বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎

তারেক রহমানের বার্তা নিয়ে সিরাজগঞ্জে যুবদলের সাধারণ সম্পাদক নয়ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২০৬ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন:

মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, সিরাজগঞ্জ জেলার বিভিন্নস্থানে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসময় বলেন, গণমানুষের দল বিএনপি সমষ্টিগত সুখময় ও কল্যাণকর বাংলাদেশ বিনির্মান করার লক্ষেই স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই তাই দলটি জনগণের পাশে সুখ-দুঃখে, বিপদ-আপদে সবসময় ভালবাসার হাত প্রসারিত করে আছে।
 
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, কোন দুর্বৃত্ত, চাঁদাবাজের জায়গা বিএনপিতে হবে না। দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজে জড়িয়ে পড়লে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনানুযায়ী কাজ করতে হবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নয়ন বলেন— বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার দায়ের করা সকল মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

গত ১৭ বছর গুম- খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নিতে হবে। তাদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার এখন সময়ের দাবি।

এসময় সিরাজগঞ্জ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park