সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা স্ট্রেডিয়ামে পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বহী প্রকৌশলী মো: খায়রুজ্জামান এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মুকিত হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর গনপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহামুদ সৈকত।

প্রীতি ফুটবল ম্যাচ এর সার্বিক সহযোগীতা করেন পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম সেখ, স্বেচ্ছাসেবক দল নেতা মো: বেল্লাল ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মো: এমাদুল। ফুটবল খেলায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক (সাবেক ছাত্রদলের নেতা, বর্তমান জেলা বিএনপি’র কান্ডারী,তারুণ্যের অহংকার, বিশিষ্ট সমাজ সেবক) আলিফ আহম্মেদ রাজিব। জেলা ছাত্রদলের সহ সভাপতি সোহেল সেখ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার।

পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বহী প্রকৌশলী মো: খায়রুজ্জামান বলেন গত ০৫ আগষ্ট এর পরে জনমনে স্বস্তি আনতে এবং শিক্ষার্থীদের খেলার মাঠে আনতেই আমাদের এ আয়োজন। মাদকমুক্ত সন্ত্রাস মুক্ত দেশ গড়তে সবাইকে খেলার মাঠে আসতে হবে। সবাইকে উজ্জিবিত করার লক্ষেই আমরা এ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করেছি।

খেলায় পদ্মা একাদশ ও বলেশ্বর একাদশ দুটি দল অংশগ্রন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park