সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

তারেক রহমানের বার্তা নিয়ে শেরপুরে যুবদলের সাধারণ সম্পাদক নয়ন

  • আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ফ্যাসিবাদের দোসরদের দলে জায়গা দেওয়া যাবে না। দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কাজ করা যাবে না। করলেই ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের সবাইকে চলতে হবে। তিনি সুখি সমৃদ্ধ শান্তিপ্রিয় বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাটি মোড় ও তিনানী বাজারসহ বিভিন্ন এলাকায় ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, আমাদের সবাইকে স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে কাজ করতে হবে। প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে মানবিক ও নীতির পথে চলতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নীতিতে অটল, তিনি অন্যায়ের সাথে কখনও আপস করেন না।

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে মাফিয়ারানী হাসিনা দুর্নীতি, লুটপাট এবং অজস্র অনিয়মে ধ্বংস করে দিয়েছে। হাসিনার নির্দেশে ২৪’র গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট খুনি হাসিনাসহ গণহত্যার হুকুমদাতা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। তাদের বিচার নিশ্চিত করবে।

শেরপুর জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park