সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) এর অভিযানে যৌথবাহিনীর সহায়তায় ১১৭ বোতল ফেন্সিডিল ও নগদ ২০৯৬০০ টাকাসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের হরিপুরের কুখ্যাত মাদক কারবারি নুর হোসেন ও ডিশ মনির এর আস্তানায় যৌথবাহিনীর সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১৭ বোতল ফেন্সিডিল ও নগদ ২,০৯,৬০০ টাকাসহ দুই জনকে গ্রেপ্তার করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ (দক্ষিণ)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ’ গড়ার দৃঢ় প্রত্যয়ে সংঘবদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর সার্বিক নির্দেশনায় এবং ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক জনাব মোঃ মানজুরুল ইসলাম এর তত্ত্বাবধানে কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ও মতিঝিল; সার্কেলের পরিদর্শক জনাব মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের একটি বিশেষ টিম যৌথবাহিনী (সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ) এর সহযোগিতায় নারায়ণগঞ্জ বন্দর থানাধীন হরিপুরের কুখ্যাত মাদক কারবারি নুর হোসেন ও ডিশ মনির এর মাদক আস্তানায় বৃহস্পতিবার (২৮-ই নভেম্বর) মধ্যরাত থেকে শুক্রবার (২৯-ই নভেম্বর) সকাল পর্যন্ত মাদকবিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে ১১৭ বোতল ফেন্সিডিল ও নগদ ২,০৯,৬০০ টাকাসহ নারায়ণগঞ্জের হরিপুরের কুখ্যাত মাদক কারবারি ডিশ মনিরসহ ০২জনকে গ্রেপ্তার করা হয়।

আসামীরা হলেন 1.মোঃ নুর হোসেন (৪৫) (পলাতক), পিতা- মৃত. আঃ করিম মাতব্বর, মাতা- সমর্ত বান,
2. মোসা. ফাতেমা বেগম (৩৬) (গ্রেফতার), স্বামী- মোঃ নুর হোসেন, মাতা- মৃত. মনোয়ারা বেগম,
3. মোঃ মনির হোসেন ওরফে ডিশ মনির (৫০) (গ্রেফতার), পিতা- মৃত. আব্দুল করিম মাতব্বর, মাতা- সমর্ত বান। সর্ব-সাং গ্রামঃ হরিপুর, ওয়ার্ড নং- ২৭, পোস্টঃ মদনপুর, থানাঃ বন্দর, জেলাঃ নারায়ণগঞ্জ।

অভিযান পরিচালনা কালে সম্প্রতি ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) কর্তৃক আটককৃত টেকনাফভিত্তিক ইয়াবা কারবারিদের জিজ্ঞাসাবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সন্নিকটে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন হরিপুর গ্রামে একটি মাদক পাচারকারি চক্রের সন্ধান পাওয়া যায়। প্রাপ্ত তথ্য যাচাইকালে জানা যায়, ইতোপূর্বে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে এপিবিএন ও পুলিশের সহায়তায় একই বাড়িতে নকল ইয়াবা ও ফেন্সিডিল তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছিল। চক্রটি পুনরায় ঢাকার বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেন্সিডিল সরবরাহ করছে মর্মে গোপন তথ্য পেয়ে গতকাল রাতে যৌথবাহিনী (সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ) এর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও ০৭ মামলার আসামী মোঃ নুর হোসেন (৪৫) বাড়ি থেকে পালিয়ে যায়। এসময় তার বসতঘর তল্লাশি করে ১১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ২,০৯,৬০০ টাকা জব্দ করা হয় এবং মোঃ নুর হোসেন (৪৫) এর প্রধান সহযোগী চিহ্নিত মাদক কারবারি ও ১৩ মামলার আসামী মোঃ মনির ওরফে ডিশ মনির (৫০) এবং অপর সহযোগী তার স্ত্রী মোসা. ফাতেমা বেগম (৩৬)কে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় নারায়নগঞ্জ বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই অপরাধের সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদন্ড এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্যদের আটক করতে অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park