সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ ২ জন আটক

  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

মো:মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদী, ককলেট বাজি, মোবাইল ও টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় লাল মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে আটক করা হয়। 

সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা তেহরীহুদা গ্রামের অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদী উদ্ধার করে। আটক লাল মিয়া ওই গ্রামের রোস্তম মন্ডলের ছেলে এবং জাহাঙ্গীর আলম একই গ্রামের নুরুজ্জামানের ছেলে। 

যৌথ অভিযানের নেতৃত্বে ছিলেন মেজর আকিকুর রহমান রুশাদ।

মেজর আতিক জানান, উপজেলার মল্লিকপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, তেহরীহুদা গ্রামের লাল মিয়ার বসতবাড়ির ভেতর কিছু লোক অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করছে এবং তাদের হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদী আছে। রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে আসামীদেরকে দেশীয় আগ্নেয়াস্ত্র  তৈরি করা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। 

এসময় তাদের হেফাজত থেকে দেশীয় পিস্তল তৈরি কাজে ব্যবহৃত ২ টি লোহার বডি, একটি লোহা কাটার করাত, দুইটি মোবাইল, একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ১ রাউন্ড শটগানের গুলি, ২টি রাইফেলের গুলির খোসা, ১টি গুলির পিলেট, আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত সিং, ৬টি ব্যারেল, একটি লোহার পাইপ, একটি কাঠের বাটযুক্ত ছোরা, একটি পুরাতন চাইনিজ কুড়াল, ৮টি চকলেট বাজিসহ ২১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর আভিযানিক দলের সাথে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। 

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র, গুলি, আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জম এবং চকলেট বাজি নিজ হেফাজতে রাখার অপরাধে বিস্ফোরক আইনে তাদের নামে মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park