সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১০

  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

মো:ইদ্রিস আলী।
স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন, কাশিয়ানী হাইওয়ে থানার এসআই মো: রোমান মোল্লা।

নিহতরা হলেন, দুর্ঘটনা কবলিত লোকাল বাসের মালিক গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৫৫) ও ভ্যান চালক (ফেরীওয়ালা) যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা মাসুম মিয়া (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুর গামী মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাসকে গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাড়ানো অবস্থায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সোহাগ পরিবহনের একটি বাস পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। ফলে বাসটি সামনে দাড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার খাঁদে পড়ে যায়।

এ সময় ভ্যান চালক (ফেরীওয়ালা) ঘটনাস্থলে নিহত হয় এবং লোকাল বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়। পরে দুর্ঘটনা কবলিত বাসের নিচ থেকে ওই বাসের মালিক ইলিয়াস কাজীর লাশ উদ্ধার করা হয়।

আহতদের মধ্যে ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park