বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ঝিনাইদহের কালীগঞ্জে পৌর বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি :

বিগত শেখ হাসিনার ফ্যাসিস সরকারের শাষনামলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মত এত বেশি কেউই নির্যাতিত হননি।

তিনি যদি ছাড় দিতে পারেন, তাহলে আমরা কেন পারব না। দল করে সবাই কোটিপতি বা গাড়ী-বাড়ী করবো এজন্য ৫ই আগষ্ট বিপ্লব হয়নি। আপনারা যারা দলের একনিষ্ট কর্মী আছেন,আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারা অবশ্যই দলের মূল্যায়িত হবেন।

বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির এক কর্মী সভার প্রধান অতিথির ব্ক্তব্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ একথা বলেন।

সকালে সরকারি এম ইউ কলেজ অডিটরিয়ামে অনুষ্টিত পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম তোতা সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক ডাঃ নুরুল ইসলাম, সাইদুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ ও অহেদ লস্কর প্রমুখ।

সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ফিরোজ আরো বলেন, আপনারা নেতৃত্বের প্রতিযোগীতায় নামবেন না। দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা মেনে চলুন। আগামী নির্বাচনে বিএনপি ধানের শীষকে বিজয়ী করতে সকলকে এক হয়ে মাঠে থাকতে হবে। এজন্য দলের সকল পর্ষায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান তিনি। সমাবেশের আগে নেতাকর্মীরা শহরে এক মটরসাইকেল শো-ডাউন করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park