সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জুবলী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

দেশের দক্ষিণ পশ্চিমের ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জুবলী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এ আলোচনা সভা হয়।
আলোচনা সভায় আংশিক একটি উদযাপন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আংশিক একটি উপদেষ্টা ও কয়েকটি উপ-কমিটির গঠন করা হয়েছে। পদাধিকারবলে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেমকে প্রধান উপদেষ্টা, সাতক্ষীরা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজকে উদযাপন কমিটির আহ্বায়ক, প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান (মুকুল)কে সদস্য সচিব এবং প্রফেসর মোঃ আবুল কালাম আজাদকে অর্থ সম্পাদক করে এই আংশিক কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত কামরুল ইসলাম ফারুক, ডাঃ আবুল কালাম বাবলা, প্রফেসর মোঃ আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, রেহেনা খানম, অধ্যক্ষ মোঃ ইমদাদুল হক, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, অধ্যাপক গাজী আবুল কাশেম, সহকারী অধ্যাপক মোঃ ওলিউর রহমান, ভালুকা চাঁদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক (জ্যোতি), সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, মোঃ কামরুজ্জামান (রাসেল), মীর তাজুল ইসলাম (রিপন), অধ্যাপক মোঃ বদরুল মিল্লাত, মোঃ মাগফুর রহমান, শ্যামনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুল আল মাহমুদ (রিটু), মোঃ মশিউর রহমান (বাবু), মোঃ জোবায়ের আলম (প্রিন্স)‌, প্রভাষক আসমা খাতুন, মোঃ জিল্লুর রহমান মিঠু, মোঃ মনিরুজ্জামান (বকুল), শাকিল আহসান পলাশ, মোঃ গোলাম মোস্তফা, মোঃ জুলফিকার আলী, সৈয়দ রুবায়েত ইসলাম (রাতুল), মোঃ মাহবুব রহমান। মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, মোঃ নজরুল ইসলাম, আহছানুস সালেহীন, মোঃ ইমরান হোসেন, মোঃ রফিকুল আলম, মোঃ আলাউদ্দিন, আইনজীবী সৈয়দ জিয়াউর রহমান (বাচ্চু), মাহামুদুল হক জামি, মোঃ ইমরান ফাতাহ, শেখ রাকিবুল ইসলাম, মোঃ আব্দুস সাত্তার, মোঃ মহিবুল্লাহ, শেখ আফজাল হোসেন ও মোহাম্মদ সাকিবুর রহমান। সাতক্ষীরা সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, নির্দিষ্ট অনলাইনে আগামী বছরের ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফি জমার দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সাবেক শিক্ষার্থীদের জন্য ২’হাজার টাকা এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য ১৫’শ‌ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। আগামী বছর ২০২৫ সনে ঈদ উল ফিতর এর ৩য় দিনে এই প্লাটিনাম জয়ন্তী উদযাপন তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৯৪৬ সালে অত্র কলেজ প্রতিষ্ঠান হতে যারা পাশ করে সার্টিফিকেটধারী হয়েছেন তাদের সকলের অংশগ্রহণের আহ্বান ও অনুষ্ঠানেকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park