বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

  • আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম সহিদের সাথে কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার সময় থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অত্যন্ত আন্তরিক পরিবেশে সাংবাদিকরা কালীগঞ্জের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সমকাল পত্রিকার প্রতিনিধি জামির হোসেন, সাধারণ সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হাবিব ওসমান, উপদেষ্টা সদস্য ও দৈনিক উচ্চ কন্ঠ পত্রিকার আনোয়ারুল ইসলাম রবি, গাজী টিভির ওলিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক ও খোলা কাগজের কামরুজ্জামান তোতা ও থানার নবগত ওসি (তদন্ত) মোফাজ্জেল হক।
সাংবাদিকরা থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষাসহ জন সাধারণের সকল প্রকার আইনি সহয়তায় নবাগত ওসির যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবান জানান। এসবের মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল, কালীগঞ্জ থেকে মাদক, ইভটিজিং, চুরি, ছিনতাই, কিশোর অপরাধ দমনের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে আগে যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল বর্তমানে সেগুলো অকেজো হয়ে গিয়াছে সেগুলো মেরামত করে পুনরায় স্থাপন করা এবং কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ড থেকে বাজার রোডের সকল সড়কের যানজট নিরসনের সহযোগিতা কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজকালের খবরের আরিফ মোল্লা, সহ-সভপতি মানিক কুমার, সহ-সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি আশিকুর রহমান, নির্বাহী সদস্য ও যায়যায় দিন পত্রিকার তারেক মাহমুদ, উপদেষ্ঠা সদস্য দৈনিক ইত্তেফাক ও বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, সহ-সাংগঠনিক ও ভোরের কাগজের বেলাল হোসেন বিজয়, অবজারভার পত্রিকার মতিউর রহমান, গণমুক্তি পত্রিকার নজরুল ইসলাম, ভোরের পাতার সাইদুর রহমান, মানব কন্ঠের শাহাজান আলী বিপাশ, দৈনিক সান এর সম্পাদক ইমদাদুল ইসলাম ইনতা, মুক্তির লড়াই পত্রিকার শাহিনুর রহমান পিন্টু, দৈনিক নবচিত্র, দৈনিক আজকের সংগ্রাম ও গণ তদন্ত পত্রিকার মাসুদ রানা, দৈনিক কল্যানের শামসুল করিম ইমন, সত্য পাঠের আব্বাস উদ্দিনহ থানার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নবাগত ওসি সহিদুল ইসলাম কালীগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি এ থানায় যোগদানের পর থেকে থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমার পুরো টিমকে সাথে নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি। থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
মাদক, চুরি, ছিনতাই, জানযট নিরসন ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আশা করি পুলিশ, সাংবাদিক ও জনগণ মিলে-মিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে থাকবে। সভাশেষে নবাগত ওসি উপস্থিত সকল সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park