বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

স্বাধীনতা-সার্বভৌমত্ব কারো দয়ার দান নয়: নুরুল ইসলাম নয়ন

  • আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন:

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কারো দয়ার দান নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, আমরা ভারতকে বন্ধু ভেবেছিলাম। কিন্তু তারা আমাদের সঙ্গে প্রভুর মতো আচরণ করছে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে এসব কথা বলেন তিনি।

যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের সাথে বিভিন্ন ধরনের শত্রুতা করে আসছে। বিশেষ করে দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর ফ্যাসিবাদের শাসন চাপিয়ে দেওয়ার জন্য সর্বাত্বক সহযোগিতা করেছিল ভারত। শুধু তাই নয় ফ্যাসিস্ট খুনি হাসিনা ভারতে পালিয়ে গেছে এবং তাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে ভারত। হাসিনাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে অবন্ধুসুলভ আচরণ করছে। ভারতের সেই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি। সুশৃঙ্খলভাবে এই পদযাত্রা করব আমরা। ভারত নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ ভারতের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করির পল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park