বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

আগামীকাল ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে উপলক্ষে সাতক্ষীরার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে

  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

আগামীকাল ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসটি উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন, সকল উপজেলা প্রশাসন, সরকারের অন্যান্য দপ্তর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং বেসরকারি উন্নয়ন সংগঠন জাতীয় কর্মসূচি সাথে মিল রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষয় লক্ষ্য নিয়ে জেলার গুরুত্বপূর্ণ জনবল স্থানে ব্যানার টানানো ও ও স্বস্ব প্রতিষ্ঠানে ড্রপডাউন ঝুলানো হয়েছে, জেলা তথ্য অফিস ও সোস্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে। ৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে ও জাতীয় পরিবেশের সাথে সাথে জাতীয় ও দুদক পতাকা উড়ানোর মাধ্যমে দিনের কর্মসূচির শুভ উদ্ভোধন ও আনুষ্ঠানিক ঘোষণা হবে। সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটে সকল সরকারী-বেসরকারী সংস্থা, দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিএনসিসি, গার্লস গাইড, স্কাউটদের অংশগ্রহণে মানববন্ধন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিবসটি গুরুত্বে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। সন্ধ্যা ৬টা থেকে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি জনবহুল স্থানে জেলা তথ্য অফিসের সহায়তায় দুর্নীতি দমন, প্রতিরোধ ও শিক্ষা মূলক প্রামাণ্য চিত্র প্রদর্শনী হবে। ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসটি সফল ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park