সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

মো:আরাফাত হোসেন:

বিএনপি নেতা এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,বিনা ভোটের অবৈধ শেখ হাসিনা সরকার দেশের সকল পর্যায়ের শিক্ষা ব্যবস্থাকে ধংস করে দিয়েছে।প্রাথমিক, মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক এবং কলেজ,বিশ্ববিদ্যালয়ের সহ সকল ক্ষেত্রের শিক্ষার মান নেই।মঙ্গলবার ১০ডিসেম্বর বিকেলে নাটোর নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ মাঠে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।
দুলু বলেন, আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনতে শিক্ষক শিক্ষার্থীসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,তোমরা আগামী দিনের ভবিষ্যৎ,নিজেদের মানুষ হিসেবে গড়ে উঠার জন্য মান সম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নাই।আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে দেশে শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার ছাত্র জীবনে সৃতিচারণ করেন, ১৯৮০সালে এরকম একটা দিনে নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ পরিবার তাদেরকে বরণ করে নেয়। দুলু আরো বলেন নাটোরে ভালো মানের কোনো শিল্প কারখানা ছিল না।তিনি নাটোরে এমপি থাকা অবস্থায় প্রাণের মালিককে বলে প্রাণ কারখানা নির্মাণ করান।বর্তমানে সেখানে হাজার হাজার ছেলে মেয়ের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।আগামী দিনে সুযোগ হলে নাটোরে আরো শিল্প কারখানা নির্মাণ হবে, যেখানে শিক্ষার্থীরা পড়াশুনা শেষ করে যোগ্যতা অনুসারে চাকুরিতে প্রবেশ করতে পারবে জানান দুলু।বিএনপির অন্যতম কেন্দ্রীয় এই নেতা বলেন, নারীদের শিক্ষা ব্যবস্থা সহজ করে দিয়েছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এইচএসসি পর্যন্ত বেতন ভাতা ফ্রি করে দেন।যাতে করে নারীরা সহজে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন।শিক্ষা গ্রহণ শেষে নারীরা চাকুরিতে প্রবেশ করতে পারে, টাকা উপার্জন করতে পারে এবং সংসারে সফলতা আনতে পারে।আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে দেশে প্রয়োজন অনুসারে বহুমাত্রিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।আওয়ামীলীগ তো দিনের ভোট রাতে করেছে। তারা জনগণের কষ্ট কি বুঝবে।তারা অবৈধ ভাবে ক্ষমতা দখল করেছে শুধু দেশে লুটপাট ও দেশকে ধংস করে দেওয়ার জন্য।জনগনের ভোটে নির্বাচিত হওয়া অনেক কষ্টের।
নবীনবরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো: জহিরুল ইসলাম, বিশেষ অথিতি উপাধ্যক্ষ(অবসরপ্রাপ্ত) প্রফেসর মো : আব্দুর রশীদ সরকার, বাংলা বিভাগীয় প্রধান মো: আলতাফ হোসেন, নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন। নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের নির্বাচিত সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার, জিএস শহীদুল্লাহ্ সোহেল সহ আরও নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park