সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সীমান্ত থেকে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়ার উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিকালে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার মোবারকের মোড় নামক সীমান্ত এলাকা থেকে ঘোনা বিওপির সদস্যরা ৫০০ পিস ভারতীয় ইয়াবা ও ২লাখ ১০ হাজার টাকা মূল্যের ওষুধ জব্দ করে। এদিকে, কলারোয়া উপজেলার বড়ালী সীমান্ত থেকে হিজলদি বিওপির বিজিবি সদস্যরা ১০ বোতল ভারতীয় মদ ও ৩৫ হাজার টাকা মূল্যের ওষুধ জব্দ করে। এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি আভিযানিক দল কলারোয়া উপজেলার জুগলী বাড়ী মোড় নামক সীমান্ত এলাকা থেকে ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল জব্দ করে। জব্দকৃত মালামালের বাজার মূল্য সর্বমোট ৪ লাখ ৮২ হাজার টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়া হয়েছে এবং মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়ন সদর দফতর ষ্টোরে জমা রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park