বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

পিরোজপুরে জেলা পুলিশের আয়োজনে ৪০৭ টি মসজিদে অপরাধ প্রতিরোধমূলক আলোচনা

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জেলার প্রতিটি গ্রামকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন,
নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ তাবলীগ নিয়ে উদ্ধুদ্ধ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সহিংসতা প্রতিরোধে এলাকাবাসীর সহায়তা কমনা করে জেলার ৪০৭ টি মসজিদে শুক্রবার (২০ ডিসেম্বর) একটি লিখিত বার্তা পাঠান। প্রতিটি মসজিদে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে জুম্মার বয়ানে মুসল্লীদের নিকট এ বার্তা প্রেরণ করেন। বার্তায় পুলিশ সুপার মুসল্লিদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য এই জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তুলতে পিরোজপুরের প্রতিটি গ্রামকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন,নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ তাবলীগ নিয়ে উদ্ধুদ্ধ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সহিংসতা প্রতিরোধে জেলাবাসীর ঐকান্তিক সাহায্য কামনা করা হয় এবং পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করা হয়।’ পুলিশের নম্বর সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি মসজিদে। ইন্দুরকানীর ৬০ টি, নাজিরপুরের ৪২ টি, কাউখালীর ৪০ টি, নেছারাবাদের ১০৫টি, ভান্ডারিয়ার ৬৩ টি এবং মঠবাড়িয়ার ৯৭ টি মসজিদে আজকে অপরাধ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবারেও পিরোজপুরের ৪১১ টি মসজিদে অপরাধ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে পিরোজপুরের ২২৪১ টি মসজিদে জুম্মার সময় অপরাধ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি মসজিদে পুলিশ সুপার সহ পুলিশ অফিসারদের নাম মোবাইল নম্বর টাঙানো থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park