বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি, এস এম তানভীর সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম এর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় সাধারণ সম্পাদকের রিপোর্ট, অর্থ সম্পাদকের এবং দপ্তর সম্পাদকের রিপোর্ট পেশ ও তার উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

পরে দুপুর ২টায় প্রেসক্লাব নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা পিরোজপুরের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন একটি মাত্র প্যানেল থাকায় আগামী ২০২৫ সালের জন্য সভাপতি পদে এসএম রেজাউল ইসলাম শামিম (আমার দেশ), দুইজন সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ (বাংলাটিভি) ও খেলাফত হোসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা), সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ (বাংলাদেশ প্রতিদিন ও যমুনাটিভি), সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময়টিভি), কোষাধ্যক্ষ মাহামুদুর রহমান মাসুদ (মানবজমিন), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক- মো: তামিম সরদার (ইন্ডিপেডেন্টটিভি ও আজকের পত্রিকা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কুমার শুভ রায় (বাংলাভিশন), ক্রীড়া সম্পাদক মো. রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ^র), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি) (সাপ্তাহিক পিরোজপুর বাণী) ।

এছাড়াও নির্বাহী সদস্য পদে- মাহমুদ হোসেন (ইউএনবি), গৌতম চৌধুরী (দৈনিক ঢাকা প্রতিদিন), এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), মো. খালিদ আবু (আমাদের সময়), আরিফ মোস্তফা (দৈনিক খোলাকাগজ), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল ও চ্যানেলআই), জহিরুল হক টিটু (দৈনিক যায় যায় দিন) , এবং মো. হাবিবুর রহমান (ডেইলী স্টার ও ডিবিসিটিভি) এর নাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন বলে ঘোষনা করেন। সাধারণ সভায় ক্লাবের মোট ৪৯ জন সদস্যের মধ্যে ৩৭ জন সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park