বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:

নানা উৎসব আয়োজনে বুধবার ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ গ্রুপ ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহব্বায়ক
সাবেক ছাত্র নেতা হামিদুল ইসলাম হামিদ গ্রুপ পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে।
বেলা ১১ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার
উদ্যোগে সরকারী ভূষন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমবেত নেতাকর্মীদের উপস্থিতিতে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ। এরপর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা বের করে শহরের ছন্দা সিনেমা হল মার্কেটের সামনে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, ছাত্রদলের উপজেলা শাখার আহব্বায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব
মৌসুম উদ্দিন খেকন. পৌর ছাত্রদলের আহব্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও রক্তদান কর্মসূচী, মিলাদ মাহফিল ও ক্রীকেট খেলার আয়োজন
করে তারা।
অপরদিকে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ গ্রুপের পক্ষ থেকে সকাল ৯ টায় ফয়লা রোডস্থ দলীয় কার্ষালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বেলা
১১ টায় রক্তদান কর্মসূচী পালন করে। বিকাল তিনটায় প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদের উপস্থিতিতে ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় ছাত্রদল, যুবদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park