সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রামগড় বাজার পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মাহমুদুল হাসান,রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ 

ঐতিহ্যবাহী রামগড় বাজার পরিদর্শন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
সোমবার বিকাল ৩ টায় রামগড় বাজারের বিভিন্ন সমস্যা সমূহ সরেজমিনে পরিদর্শন করে দখলকৃত জায়গা উদ্ধারে নির্বাহী কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এইসময় বাজার এলাকার বিভিন্ন সমস্যা সমূহ তুলে ধরে চেয়ারম্যানকে অবহিত করেন রামগড় বাজার চৌধুরী মংশেপ্রু চৌধুরী , রামগড় বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেফায়েত উল্যাহ, সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নির্বাহী কমকর্তা টিটন খীসা, রামগড় পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম, জয়া ত্রিপুরা, এডভোকেট মনজিলা সুলতানা প্রশান্ত ত্রিপুরা সহ জেলা পরিষদের কর্মকর্তা, বাজার কমিটির সদস্যবৃন্দ ও রামগড় বাজারের ব্যবসায়ীবৃন্দ।
এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়, রামগড় নুরানি মাদ্রাসা ও রামগড় হাসপাতাল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park