সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরা বিভিন্ন সীমান্ত থেকে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রবিবার (১৯ জানুয়ারী) বেলা ১১টায় সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তরে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয় এসব মাদকদ্রব্য। এর আগে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাতক্ষীরা জেলার ৫৪ কিঃমিঃ সীমান্ত এলাকা থেকে উক্ত মাদকদ্রব্য গুলো জব্দ করা হয়। মাদকদ্রব্য ধ্বংসকালে প্রধান অতিথি ছিলেন, বিজিবি’র খুলনা বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী। এসময় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোঃ আশরাফুল হক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সিপিসি-১ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম আরিফ রায়হান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদগণ উপস্থিতি ছিলেন। ধ্বংস করা মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ভারতীয় ফেন্সিডিল ৭ হাজার ৪৫৬ বোতল। বিভিন্ন প্রকার ভারতীয় মদ ১৭ হাজার ২১৮ বোতল। ভারতীয় গাঁজা ৯৩ কেজি ৫০ গ্রাম, ভারতীয় হিরোইন-৭ কেজি ১০০ গ্রাম, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৩ লাখ ২৮ হাজার ৮৫৩ পিচ, ভারতীয় এলএসডি ২৪ বোতল, ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস ৪ হাজার ৫৫২ কেজি, ভারতীয় অনাগ্রা ট্যাবলেট ৪০ হাজার ৯০৭ পিচ, বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ ২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৪৭১ পিচ, ভারতীয় ইনজেকশন ড্রাগ ৩৮ বোতল, ভারতীয় পাতার বিড়ি ১৩ লাখ ৪৮ হাজার ৫৫৩ পিচ, ভারতীয় তামাকের গুড়া ২০ কেজি। এসময় প্রধান অতিথি বিজিবির বিভাগীয় সেক্টর কমান্ডার বলেন, বিজিবি সীমান্তের জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভুমিকা রাখছে। সীমান্তে মাদকসহ চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park