সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলাপাড়ায় হাত-পা বাঁধা এক গৃহবধূর লাশ উদ্ধার।

  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় হাত-পা বাঁধা অবস্থায় মোসাঃ শাহানাজ পারভীন লাকী (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মংগলবার (২১ জানুয়ারী) সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে,কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে। ঘটনার সময় শাহানাজ পারভীন লাকী ব্যতীত বাড়ীতে কেউ ছিল না।

লাকী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃআবুল কালাম আজাদ এর স্ত্রী বলে জানা গেছে।

তবে এ ঘটনাটি নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ এ ঘটনাটিকে ডাকাতি বলছে,আবার কেউ কেউ এটিকে শত্রুতামূলক হত্যা বলেও সন্দেহ করছে।
দূর্বৃত্তরা ওই বাড়ীর বেড়া কেটে ভিতরে প্রবেশ করেছে বলে এলাকাবাসী জানিয়েছে।
তবে কি নিয়েছে তা জানা যায়নি।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদ এর ছোট ভাই মোঃশাহআলম মিয়া জানান, ঘটনাটি সোমবার রাত ১০ টার পরেই ঘটেছে। কারন, তিনি ওই বাড়ী থেকে খাওয়া দাওয়া করে রাত ১০ টার সময় বেড়িয়ে নিজের বাড়ীতে যান। সকালে নিজের বাড়ীতে তালাবন্ধ করে চাবি দিতে আসলে দরজা খোলা এবং সব এলোমলো দেখতে পান। পরে শাহানাজ পারভীনকে কম্বল নিয়ে ঢাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
কলাপাড়া থানার ওসি মোঃজুয়েল ইসলাম জানান, ঘটনাটি চুরি সংক্রান্ত। তবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে,কলাপাড়ায় মাত্র পাঁচ মাসের ব্যবধানে পৌর শহর সহ বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বলে এলাকাবাসীদের অনেকে মন্তব্য করেছেন।

এ ব্যাপারে নাগরিক উদ্যােগ কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদার জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফেলতিতে বার বার এমন ঘটনা ঘটছে।

শিক্ষক ইভান মাতুব্বর বলেন, কলাপাড়ায় হত্যা,ডাকাতির মত ঘটনা আর মানুষ শুনতে চায় না।অবিলম্বে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

অপরদিকে,এলাকাবাসীদের অনেকে টহল পুলিশের দায়িত্বহীনতা বলেও মন্তব্য করেছেন। তারা বলেন, টহল পুলিশ সক্রিয় থাকলে এমন ঘটনা কি করে ঘটেছে বলেও অনেকে প্রশ্ন তুলেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park