সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

যুবদলের সাধারণ সম্পাদক নয়নকে গণসংবর্ধনা দেবে চরফ্যাশন ও মনপুরাবাসী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপির কান্ডারী মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সংবর্ধনা দেবে চরফ্যাশন ও মনপুরাবাসী।

আগামী সোমবার (২৭ জানুয়ারি) চরফ্যাশনের সদররোডে এবং পরদিন (মঙ্গলবার) মনপুরার হাজিরহাট বাজারে গণসংবর্ধনা দেওয়া হবে নয়নকে।

এ উপলক্ষে চরফ্যাশন ও মনপুরা উপজেলা দুটিতে এখন সাজসাজ রব। সেখানে সর্বত্র আলোচনা, তাদের প্রিয়মানুষ মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের জন্য জনগণের পরম প্রতীক্ষা। অনেক বছর ধরে সৎ, মানবিক, দূরদর্শী, বিচক্ষণ এবং মেধা-মনন ও প্রজ্ঞার সমন্বয়ে অনন্য তরুণ এই রাজনীতিবিদের অপেক্ষায় ছিলেন বলেই জানিয়েছেন দুই উপজেলার মাতৃমঙ্গল জনগণ।

৯০-এর স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসীম সাহসী ছাত্রনেতা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ৯৬-এর স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনেও অকুতোভয়ে নেতৃত্ব দিয়েছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিদ্যাপীঠে। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

ছাত্রদলের সাবেক এই সহসভাপতি ১/১১’র কালো সরকারবিরোধী তীব্র গণআন্দোলনেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কঠিন সে সময়ে যখন দলের ভেতর ঘাপটি মেরে থাকা কতিপয় ষড়যন্ত্রকারী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মাইনাস করতে উঠে পড়ে লেগেছিল, যখন সংস্কারের নামে বিএনপি ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত ছিল সেইসব ষড়যন্ত্রকারীরা তখনও মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন জিয়া পরিবারের প্রতি অবিচল আস্থা রেখে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ছিলেন সোচ্চার।

গত সাড়ে ১৫ বছর, ২০০৯ সাল থেকে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন রাজপথে অকুতোভয়ে লড়াই করে গেছেন। জেল খেটেছেন। রিমান্ডে ফ্যাসিস্ট হাসিনা সরকারের শত অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। কিন্তু ভেঙে পড়েননি কখনও, ত্যাজদীপ্ত সাহস আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর অম্লান আদর্শ ও অবিনাশী চেতনা বুকে ধারণ করে ফ্যাসিবাদের পতনের জন্য লড়াই সংগ্রাম করে গেছেন। ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর দেশব্যাপী উত্তাল আন্দোলনে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নিজের জীবনের পরোয়া না করে ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য লড়ে গেছেন। মিছিলে মিছিলে উত্তাল করেছেন রাজপথ। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি পরম নিবেদিত বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের এই সৈনিক ২৪’র ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও ছিলেন আন্দোলনের অগ্রভাগে। নিজে রাজপথে থেকে সাহস যুগিয়েছেন নেতাকর্মীদের। সারাদেশে তীব্র আন্দোলনের অগ্নিমশাল প্রজ্জ্বলিত করতে রেখেছেন অগ্রণী ভূমিকা।

জিয়া পরিবারের প্রতি আজন্ম নিবেদিত মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে পেতে ভোলা-৪, চরফ্যাশন ও মনপুরাবাসি আগামীর নতুন আশায় বিভোর।

আধুনিক ও স্বনির্ভর চরফ্যাশন ও মনপুরা বিনির্মাণের স্বপ্ন বুকে লালন করে বেড়ে ওঠা ভোলা ৪ আসনে বিএনপির আগামীদিনের আাশার আলো মোহাম্মদ নূরুল ইসলামের নয়নের পিতা-মাতাও শায়িত আছেন চরফ্যাশনের মাটিতে। বাকি জীবনটাও তিনি চরফ্যাশন-মনপুরার মানুষের দোয়া, ভালোবাসা, সহমর্মিতা, সহযোগিতা ও সমর্থন নিয়ে বেঁচে থাকতে চান বলে জানিয়েছেন।

চরফ্যাশন ও মনপুরার জনগণের প্রকৃত বন্ধু ও সেবক হয়ে কাটাতে চান সারাটা জীবন। জনগণের ভোটে আগামীতে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি গড়ে তুলতে চান শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, শিল্প, কৃষি ও মৎসতে সমৃদ্ধ আধুনিকতার ছোঁয়ায় অনন্য এক নতুন চরফ্যাশন ও মনপুরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park