সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে পাঠ্যপুস্তকের গ্রাফিতি বাতিলের প্রতিবাদ ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সমাবেশ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২১২ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, গণঅভ্যুত্থানের গ্রাফিতি ছবি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপন এবং ঢাকায় আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) চৌরাস্তায় এ সমাবেশের আয়োজন করে গণতান্ত্রিক অধিকার আন্দোলনসহ বিভিন্ন আদিবাসী সংগঠন।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি জিতেন তির্কী, সাধারণ সম্পাদক বেনেডিক্ট কুজুর, আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি ডমিনিক তিগ্যা, আদিবাসী ওঁরাও সংঘের সাধারণ সম্পাদক মাইকেল মিনজসহ আরও অনেকে। বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে পাহাড় ও সমতলের আদিবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে গণঅভ্যুত্থানের পর আদিবাসীরা মর্মান্তিক নির্যাতনের শিকার হয়েছে। তাদের বসতবাড়ি, দোকানপাট এবং বৌদ্ধবিহার ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, একটি উগ্র জাতীয়তাবাদী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইয়ের প্রচ্ছদ থেকে আদিবাসীদের গ্রাফিতি বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আদিবাসী ছাত্রদের প্রতিবাদী মিছিলে গত ১৫ জানুয়ারি ঢাকায় পুলিশের উপস্থিতিতে হামলা চালানো হয়। ১৬ জানুয়ারি সংক্ষুব্ধ ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং বইয়ে গ্রাফিতি পুনঃস্থাপনের দাবি তোলেন। পাশাপাশি তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে জোর দাবি জানান।সংবিধানে আদিবাসীদের জাতিসত্তার স্বীকৃতি দিতে হবে।জাতিসংঘের ‘ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস’-এর ২০০৭ সালের সনদে পরিপূর্ণ অনুস্বাক্ষর করতে হবে।আদিবাসীদের ভূমি অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনী ও অলিখিত সেনা শাসন অপসারণ করতে হবে
সমাবেশে সংহতি জানান জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, লেখক ও কলামিস্ট মাসুদ আহমেদ সুবর্ণ, ছাত্র ইউনিয়ন নেতা টিংকু রায়সহ অন্যান্যরা।

বক্তারা দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আদিবাসীদের ন্যায্য অধিকারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park