সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সম্পদ নিয়ে ‘মিথ্যা তথ্য’: তীব্র প্রতিবাদ মাশরাফির

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩০১ বার পঠিত

শুভ্র শাওন : সম্প্রতি ভারতের একটি অনলাইন পোর্টালে বাংলাদেশি ক্রিকেটারদের সম্পদের হিসাব প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৫১০ কোটি টাকার সম্পদের মালিক। ভারতীয় ক্রিকট্র্যাকার নামের একটি ক্রীড়া সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
যদিও সংবাদমাধ্যমটি বলেছে, ‘এই তথ্যের বিশ্বাসযোগ্য কোনো সূত্র নেই, যে কারণে এই নিউজটির দায়ভার আমরা নিচ্ছি না।’ সেই খবর অবশ্য কিছুক্ষণ পরেই ক্রিকট্র্যাকার নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে। যার ফলে এখন আর সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

মাশরাফির সম্পদ নিয়ে বাংলাদেশের কিছু অনলাইন পোর্টালও গতকাল সোমবার খবর প্রকাশ করেছে। সেই খবরের প্রতিবাদে রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন মাশরাফি।

পোস্টে তিনি লিখেছেন, ‘ভিনদেশি কোনো হাবিজাবি সস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে!’

‘দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা না হয় করলেন না, অন্তত নিজেদের এতটা সস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেওয়া উচিত!

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park