বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

বিএনপি ভালো মানুষের দল, বিএনপি ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়” আমান উল্লাহ আমান

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বিএনপি ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়, বিএনপি ভালো মানুষের দল,বিএনপি জনগণের দল। কেউ চাদাবাজি, জুলুম, মাদকের সাথে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান।

তিনি শুক্রবার (২৪-ই জানুয়ারী) বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী কালিন্দী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মেহবুব হোসেন মাহবুবের সভাপতিতে মরহুম আরাফাত হোসেন কোকোর ১০ মৃত্যু বার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ্ থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনের মাধ্যমে অসুস্থ করা হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সে মামলা এখন প্রায় শেষ, তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আসবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনে করেছিল তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে, তারাই ক্ষমতায় আসবে কিন্তু আল্লাহ তাদের সরিয়ে দিয়েছেন। ফ্যাসিস্ট সরকার চলে গেছে, মানুষ আবার ভোট দিতে পারবে। এবং আগামীর সরকার হবে বেগম খালেদা জিয়ার সরকার, জনগণের সরকার বলেও তিনি মন্তব্য করেন।

এসময় তিনি আগামী নির্বাচনে ছেলে ইরফান ইবনে আমান অমি’র জন্য ভোট চান। এবং বিএনপি ক্ষমতায় এলে বুড়িগঙ্গা নদীতে খোলামোড়া ব্রিজ করে দেওয়ার আশ্বাস দেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহ-সভাপতি শামিম হাসান,সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির,শামসুল হক লিটন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী রুহুল আমিন, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ালিউল্লাহ সেলিম, যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেলসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park