সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

৫০ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ পেশাদার মাদক কারবারি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি।

  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে ১০ লক্ষ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ পেশাদার মাদক কারবারি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ রমজান মিয়া, ২। মোঃ জাহিদ ইসলাম ও ৩। মোঃ নুরুল হক ।

রবিবার (২৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ১০:২৫ ঘটিকায় শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, রবিবার সকালে ডিবি-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলীর নেতৃত্বে একটি চৌকস টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে কতিপয় মাদক কারবারি মাইক্রোবাসযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে সকাল ১০:২৫ ঘটিকায় ডিবির টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে রমজান, জাহিদ ও নুরুলকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য দশ লক্ষ টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উক্ত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park