সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাব-১০ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষন মামলার পলাতক আসামি গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর কদমতলী এলাকায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামী সজিব হোসেন @ সাগর (১৯)’কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানাধীন পঞ্চসার এলাকায় ভাড়া বাসায় বাসবাসকারী সিএনজি চালক মোঃ সালাউদ্দিন (৫৪) সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত ০১/১১/২০২৪ তারিখ সালাউদ্দিন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার ছেলে মোঃ সালমান (১৮) সালাউদ্দিনের সিএনজিটি ভাড়ায় চালানোর জন্য বের হয়। পরদিন ০২/১১/২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকায় সালমান তার বাবা সালাউদ্দিনের মোবাইলে ফোন করে জানায় যে, কতিপয় দুষ্কৃতিকারীরা তাকে আটকে রেখেছে এবং তাকে জীবিত অবস্থায় ফেরত পেতে হলে চাঁদা হিসেবে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দিতে হবে এ কথা বলে সালমান ফোনটি কেটে দেয়। অতঃপর সালমানের বাবা সালাউদ্দিন রাজধানীর কদমতলী থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা হতে ভিকটিম সালমান (১৮) ও তার সিএনজিতে থাকা যাত্রী অপর দুই ভিকটিম কাওসার (২০) ও কিশোরী ভিকটিম (১৯)’কে উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সালমানের সিএনজিতে থাকা দুই ভিকটিম কদমতলী থানাধীন মেরাজনগর এলাকায় ঘুরতে আসলে আসামী সজিব হোসেন @ সাগরসহ অপরাপর ৯-১০ জন আসামীরা মিলে ভিকটিমদের গতিরোধ করে তাদেরকে জোরপূর্বক টেনে হিচড়ে ও মারধর করে উক্ত ঘটনাস্থলের নিকটবর্তী একটি বাসার নিচতলায় ভিকটিম সালমান ও কাওসারকে আটকে রাখে। অতঃপর অপর কিশোরী ভিকটিম (১৯)কে উক্ত বাসার বাথরুমে নিয়ে গিয়ে আসামী সজিব হোসেন @ সাগরসহ অপরাপর আসামীরা ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে পালাক্রমে গণধর্ষণ করে।
ঘটনায় ভিকটিম সালমানের বাবা সালাউদ্দিন বাদী হয়ে ডিএমপি ঢাকার কদমতলী থানায় আসামী সজিব হোসেন @ সাগরসহ ০৭ জন এবং অজ্ঞাতনামা আরো ২-৩ জন আসামীদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রুজু করেন। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত গণধর্ষণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৩:৩৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর কদমতলী থানাধীন পালপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার কদমতলী থানার মামলা নং-০২, তারিখ-০২/১১/২০২৪ খ্রিঃ, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(৩)/৩০ তৎসহ ৩৪১/৩৪২/৩২৩/৩৮৫/৫০৬ দন্ড বিধি ১৮৬০, গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মোঃ সজিব হোসেন @ সাগর (১৯), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-পদানিয়া উত্তর দৌলতপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park