বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

১৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোরাকারবারি চক্রের দশ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮২ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্কঃ

রাজধানীর শাহবাগের নগর ভবন এলাকা থেকে ১৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন চোরাকারবারি চক্রের দশ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো. রিয়াজ উদ্দিন (৩৬), ২। মো. আওলাদ হোসেন (৪০), ৩। আলম জমাদ্দার (৩৭), ৪। মো. বিজয় ছৈয়াল (১৮), ৫। মো. আকাশ (১৮), ৬। ওমর ফারুক (৩২), ৭। মো. রফিক (৪৮), ৮। নেহাল রহমান সবুজ (৩৫), ৯। মো. রাসেল ভূইয়া (৩০) ও ১০।মো. বাহার (৪৬)।
বুধবার (২৯ জানুয়ারি ২০২৫ খ্রি) সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় শাহবাগ থানাধীন নগর ভবনের বিপরীত পাশে ওসমানি উদ্যান সংলগ্ন রাস্তার ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর এলাকায় ডিবি-ওয়ারী বিভাগ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহবাগ থানার নগর ভবনের বিপরীত পাশে ওসমানি উদ্যান সংলগ্ন রাস্তার ফুটপাতের উপর কতিপয় ব্যক্তি বিপুল পরিমান চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে উল্লিখিত দশজনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ১৬২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তাদের ৪/৫ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত এবং পলাতকরা মোবাইল ফোন চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা উক্ত চোরাই মোবাইল ফোনগুলো বিক্রয় করার জন্য উক্ত স্থানে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park