বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাই প্রবন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মো: শাহিন ইসলাম (২২), ২। মোঃ সোহান মিয়া (১৯), ৩। মোঃ শুকরান ইসলাম (২৮), ৪। সোহেল (৪৪), ৫। মো: রাব্বি হোসেন (২০), ৬। মোঃ রাশেদ খান (১৯), ৭। মোঃ জীবন (২৪), ৮। মো: বিজয় ইসলাম (২১), ৯। মোঃ স্বপন মিয়া (২০), ১০। বিল্লাল হোসেন (৩০), ১১। মোঃ মুন্না (২০), ১২। মোঃ সাগর (১৯), ১৩। মো: রবিন (১৮), ১৪। মোঃ মেহেদী হাসান রায়হান (২৪), ১৫। মোহাম্মদ আলী আকবর (২৭), ১৬। মো: মনোয়ার রহমান (২৫), ১৭। মো: শামীম (২০) ও ১৮। আরাফাত (১৮)।

বুধবার (২৯ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ০৪:০০ ঘটিকা হতে রাত ১০:০০ ঘটিকা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে তেজগাঁও বিভা‌গের অ‌তি‌রিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই, ইন্সপেক্টর (তদন্ত) ও মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃক ছয় ঘন্টা ব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাইপ্রবন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park