
মোঃ নুরুজ্জামান
নীলফামারী(জলঢাকা) প্রতিনিধি;
নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় ফেন্সিডিল বিক্রি করার সময় হাতে নাতে এরশাদ হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ।
সোমবার গভীর রাতে জলঢাকা উপজেলার কৈমারী বাজার থেকে ফেন্সিডিল বিক্রি করার সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত এরশাদ জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের আলসিয়া পাড়ার মৃত্যু আব্দুস সোবহান তেলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় (ওসি) আরজু সাজ্জাদ হোসেন’র তত্ত্বাবধানে এসআই আনিছুজ্জামান আনিছ, ও এএসআই রফিক এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম রাতভর অভিযান পরিচালনা করে মাদক বিক্রি করার সময় (৪০ বোতল) ফেন্সিডিল সহ হাতেনাতে তাকে গ্রেফতার করে।
এঘটনায় জড়িত দুই জন এখনো পলাতক। পলাতকরা হলেন জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের আলসিয়া পাড়ার মৃত্যু হোসেন আলীর ছেলে নবাব আলী ঘাটিয়াল (৫৪) ও লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার শৌলমারী এলাকার মৃত্যু তফছার উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৪৫) সহ তিন জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামি এরশাদ কে মঙ্গলবার দুপুরে জেলা কারাগারে প্রেরণ করা হয়। মামলা নং ০১ তারিখ ০৪.০২.২৫
জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। যত বড়ই শক্তিশালী মাদক ব্যবসায়ী হউক না কেনো,যে কোন অপরাধ এবং মাদকের সাথে কোন লিয়াজু নেই।
জলঢাকা থানা নীলফামারী।