বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ডিবির অভিযানে ১৩০ বোতল ফেনসিডিল সহ পেশাদার মাদক কারবারি তাইজুল ও রেদয়ান গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ পেশাদার দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম-১। তাইজুল ইসলাম ওরফে তাজু (৩৮) ও ২। মো. রেদোয়ান (৪০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।

আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ০১: ৩০ ঘটিকায় মতিঝিল থানাধীন কমলাপুর রেল স্টেশন মোড়ে এশিয়া লাইন বাস কাউন্টারের পশ্চিম পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস দল।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, আজ দুপুরে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা কালে ডিবি গুলশান বিভাগ সংবাদ পায়, কমলাপুর রেল স্টেশন মোড়ে এশিয়া লাইন বাস কাউন্টারের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি তাইজুল ও রেদোয়ানকে ১৩০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত তাইজুল ও রেদোয়ান উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল। তারা দীর্ঘদিন যাবৎ কমলাপুর রেল স্টেশন মোড়সহ আশেপাশের এলাকায় ফেনসিডিল ও অন্যান্য অবৈধ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park