সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে লিফলেট বিতরণ করতে গিয়ে পালিয়ে গেলেন সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরীসহ আওয়ামী নেতারা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা শহরের বড় বাজারে খলিফা পট্টি নামক জায়গায় ৫ ই ফেব্রুয়ারি ২০২৫ রোজ বুধবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের লিফলেট বিতরণ কার্যক্রম করার উদ্দেশ্যে একত্রতা হওয়ার পরিকল্পনা করেন , এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা , সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনের নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনা স্থলে পৌঁছালে ,শর্টকে পড়েন আওয়ামী লীগ নেতাকর্মীরা সহ সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী ।

ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে যাওয়ায়, কয়েক মিনিটের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হারুনের নেতৃত্বে জেলা বিএনপি একটি বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে , প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে এবং রাজবাড়ী বাজারের বিভিন্ন অলিগলি পয়েন্টে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম পিন্টু বলেন আওয়ামী লীগের গণহত্যাকারী শেখ হাসিনার দোসরা দেশে নৈরাজ্য করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, এরই অংশ হিসাবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরীর নেতৃত্বে ও ভারতে বসে ষড়যন্ত্রকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের দোসোররা লিফলেট বিতরণের চেষ্টা করে । বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ।

রেজাউল করিম পিন্টু আরো বলেন বাংলার মাটিতে কোন অপশক্তির ঠাঁই হবে না , আওয়ামী লীগের ব্যানার পোস্টার ছবি যেকোনো জায়গায় দেখলে আমরা সেটাকে শক্ত হাতে প্রতিহত করে অপসারণ করবো বলে মন্তব্য করেন এই নেতা , এ সময় হাজারো নেতা কর্মীরা প্রতিবাদী কন্ঠে , আওয়ামী লীগের লিফলেট বিতরণের নেতৃত্বদানকারী সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী ও গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায় ।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের, রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন , রাজবাড়ী জেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সাধারণ সম্পাদক শাহিন শেখ, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক ও সাধারণ সম্পাদক প্যারিস হোসেন , রাজবাড়ী সদর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার হোসেন সরদার , রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি হীরা শেখ, জেলা যুবদলের অন্যতম নেতা মোঃ সোহেল রানা , রাজবাড়ী পৌর বিএনপি’র সদস্য মোঃ তানভীর হোসেন মিয়া , রাজবাড়ী সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি টোকন সহ বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের হাজার নেতা কর্মীরা এই প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park