বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১০।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার পঠিত

নিয়ে নিজস্ব প্রতিবেদকঃ

নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিঠু’কে রাজধানীর লালবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

গতকাল ০৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ১৬:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর লালবাগ থানাধীন পুরাতন থানার সামনের এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বরিশাল জেলার বানারীপাড়া থানার জিআর মামলা নং-২৪/১৪ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের মামলা নং-২৬১/১৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০,(সংশোধনী ২০০৩) এর ১০; মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ০৫ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মিঠু, পিতা- শামছু হাওলাদার, সাং-উমারেরপাড়, থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নিজের নাম পরিচয় গোপন করে রাজধানীর লালবাগসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park