বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

  • আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর লালবাগ এলাকায় “চাঞ্চল্যকর অটোরিক্সা চালক মাহবুবকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে নৃশংসভাবে হত্যা মামলার” প্রধান আসামী আরিফুল ইসলাম @ রকি (২৬)’কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় ভাড়া বাসায় বসবাসকারী মাহবুব আলম (৩২) অটোরিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতো। গত ৩১/১২/২০২৪ তারিখ রাত আনুমানিক ২২:০০ ঘটিকায় ভিকটিম মাহবুব থার্টিফাস্ট নাইট উপলক্ষ্যে অনুষ্ঠিত একটি গানের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর গত ০১/০১/২০২৫ তারিখ মাঝরাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় মো: আরিফুল ইসলাম @ রকিসহ তার সঙ্গীয় অপরাপর আসামীরা মিলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে মাহবুবকে রাজধানীর লালবাগ থানাধীন জেএন সাহা রোডস্থ একটি বাড়ীর ভিতরে নিয়ে গিয়ে মাহবুবকে দেশীয় অস্ত্র (চাকু, এন্টি কাটার ও সুইচ গিয়ার চাকু ইত্যাদি) দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হাত, পা, মাথা, পিট ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত কাটা জখম করে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে লালবাগ থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিকটিম মাহবুবের মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

উক্ত ঘটনায় মৃত মাহবুবের মা মোছা: আমেনা বেগম (৫৩) বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় মাহবুবকে নৃশংসভাবে হত্যাকান্ডে জড়িত পলাতক প্রধান আসামী আরিফুল ইসলাম @ রকিসহ ১৩ জন এবং অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তারিখ-০২/০১/২০২৫ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে রকিসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‍্যাব-১০, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় *অদ্য ০৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ০২:০০ ঘটিকায়* র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায়* একটি অভিযান পরিচালনা করে উল্লেখিত অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী *মোঃ আরিফুল ইসলাম @রকি (২৬),* পিতা-মো: খলিল হোসেন, সাং-মিরাশার, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী রকি ও তার সঙ্গীয় অপরাপর আসামীরা মিলে পূর্বশত্রæতার জের ধরে পরস্পর যোগসাজসে ভিকটিম মাহবুবকে উল্লেখিত ঘটনাস্থলে নিয়ে গিয়ে চাকু, এন্টি কাটার ও সুইচ গিয়ার চাকু দ্বারা এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park