সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।

  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর কাফরুল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ রাসেদুল আলম জুম্মা (৪৫) ও মোঃ আশরাফ আলী (৪৯)।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ০১:৩০ ঘটিকায় তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ব্রাজিলে তৈরি একটি ৯ এম. এম. তরাশ পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি আইফোন উদ্ধার করা হয়।

কাফরুল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কাফরুল থানার ইব্রাহিমপুর আনন্দ রোডে অপরাধ সংঘটনের উদ্দেশে দুইজন অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কাফরুল থানার একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় রাসেদুল আলম ও আশরাফকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ব্রাজিলের তৈরি একটি ৯ এম. এম. তরাশ বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি আইফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কাফরুল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park