
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ীতে ব্যাটারি চালিত অটো বাইক মালিক চালক ঐক্য পরিষদের পক্ষ থেকে নাম্বার প্লেটের ফি কমানোর দাবিতে ৯ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ করেন ব্যাটারি চালিত অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদ সদস্যরা ।
রবিবার সকাল ১০টায় স্থানীয় রেলগেট হইতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে অংশ নেন , এতে নেতারা দাবি করেন পার্শ্ববর্তী জেলা ফরিদপুর একটি রিক্সার নাম্বার প্লেটের নির্ধারিত ফি ১৫০০ থেকে ২০০০ টাকা, রাজবাড়ী পৌর কতৃপক্ষ নাম্বার প্লেটের ফি নির্ধারণ করেছে পাঁচ হাজার টাকা এরই প্রতিবাদে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছে অটো সমীকরা । মানববন্ধন শেষে প্লেট নাম্বার ফি কমানোর দাবিতে জেলা প্রশাসক বরাবর নেতারা স্মারকলিপি প্রদান করেন । বক্তারা আরো বলেন আমাদের অটো রিক্সার নাম্বার প্লেট ফি সর্বোচ্চ দুই হাজার টাকা নির্ধারণ করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি, এতে বক্তব্য রাখছেন ব্যাটারি চালিত অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি রফিকুল ইসলাম রফিক , সাধারণ সম্পাদক কালাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য শ্রমিক নেতারা ।