সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে মাকে গাছের সাথে বেধে ঘরে আগুন দেয়া চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে সুপারি গাছের সাথে বেঁধে বসতঘরে আগুন দিয়েছে মোঃ আল-আমীন নামের এক চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্য। এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে ইন্দুরকারী থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে আল-আমিনকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন।

অভিযুক্ত আল আমীন(২৬) ইন্দুরকানি উপজেলার পত্তাশী ইউনিয়নের জয়নাল কাজীর পুত্র।

অভিযুক্ত আল আমীনের পিতা জয়নাল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে ইন্দুরকানি থানায় মামলা দায়ের করলে রোববার রাতই পত্তাশী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে মো. আল-আমীন নারী সংক্রান্ত কারণে প্রথম স্ত্রীর অভিযোগে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকরিচ্যুত হয়। পরে আল আমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এসব বিষয়ে আল আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকে। রোববার সকালে আল-আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার পিতাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। স্থানীয়রা পুলিশে খবর দিলে ইন্দুরকানী থানার পুলিশ তার বাড়িতে গেলে আল আমিন পালিয়ে যায়। পরে আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সাথে বেঁধে রেখে বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

জয়নাল কাজী বলেন, ঘরে আগুন দিয়েছে আমরা অতিষ্ঠ। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মামলা দিয়েছি এর বেশি কিছু বলতে চাই না।

এ বিষয় ইন্দুরকানী থানার (ওসি) মো: মারুফ হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত চাকরিচ্যুত সেনা সদস্য আল-আমীনকে রাতেই গ্রেফতার করা হয়। তার পিতার মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park