সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে আশা শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর জেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাধীন ২৫ জন শিক্ষা সুপারভাইজারকে নিয়ে বার্ষিক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা সুপারভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে ‘ডাক দিয়ে যাই’-এর কনফারেন্স রুমে আজ ১০ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক।

কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে সামিউল হক আশা শিক্ষা কর্মসূচির গুণগতমান বৃদ্ধি এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন।

আশা-পিরোজপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. হাফিজুর রহমান-এর সভাপতিত্বে এবং জেলার এডুকেশন অফিসার তাহারিন ফেরদৌস-এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা-পিরোজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. আব্দুল জলিল এবং খুলনা ডিভিশনের সিনিয়র এডুকেশন অফিসার মো. শহিদুল ইসলাম।

দিনব্যাপী কর্মশালায় শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ দিকনির্দেশনা প্রদান করেন।

‘আশা’ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ২০১১ সাল থেকে শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে। শিশু-২য় শ্রেণির ৬,৭৫০ টি শিক্ষাকেন্দ্র, শিশু-৫ম শ্রেণির ৯,০০০টি শিক্ষাকেন্দ্র এবং ৬ষ্ঠ-৮ম শ্রেণির ৬১টি পাঠদান কেন্দ্রের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় প্রায় ৬ লাখ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আসছে আশা শিক্ষা কর্মসূচি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park