সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাব-১০ এর অভিযানে কেরানীগঞ্জ হতে ‘জাল টাকা’ সহ দুই জন গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল এলাকা হতে প্রায় অর্ধ লক্ষ টাকা সমমূল্যের জালনোটসহ ০২ জন জালটাকা সরবরাহকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

১০ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ মধ্যে রাত আনুমানিক ০০:৪৫ ঘটিকায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৯৯,৫০০/- (নিরানব্বই হাজার পাঁচশত) টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ০২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের ১। মো. জিলানী ইরান (১৯), পিতা- মো. হারুন রহমান, সাং-সৈদারবালি, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদরীপুর, ২। মো. রিয়াদ (১৯), পিতা-মো. রফিকুল ইসলাম, সাং-১নং শকুনি কলেজ রোড, থানা- মাদারীপুর সদর, জেলা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ৫০০ টাকা সমমূল্যের ৯৯টি, সর্বমোট ৪৯,৫০০/- (উনপঞ্চাশ হাজার পাঁচশত) টাকা সমমূল্যের জাল টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অধিক লাভের আশায় এই জাল টাকা সংগ্রহ করে বিভিন্ন বাজার এবং জনসাধারণের নিকট সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park