বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাজবাড়ীতে দুই বাইক মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য নিহত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত

বাবলু শেখ
রাজবাড়ীঃ

রাজবাড়ীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ আজিজুল বেপারী (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত আজিজুল বেপারী রাজবাড়ী সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মোস্তফা বেপারীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল।আগামীকাল (বুধবার) তার সিলেট ফেরার কথা ছিল। বিকেলে আজিজুল বেপারী তার বন্ধু নয়ন-কে নিয়ে মোটরসাইকেল চালিয়ে রাজবাড়ী শহরের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা হাসান নামের এক যুবকের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজিজুল বেপারী ঘটনাস্থলেই নিহত হন। নয়ন ও হাসান গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।তাদের ফরিদপুর মেডিকেলকলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রাজীব দে সরকার জানান, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আজিজুলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মাথায় প্রচুর আঘাতের কারণে মৃত্যু হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park